মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গে আসার খবরেই ১.৫লাখ তৃনমূল সুপ্রিমোর ছবি দেওয়া টি শার্ট বিকোলো শিলিগুড়ি শহরে
দি নিউজ লায়ন; মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গে আসার খবরেই ১.৫লাখ তৃনমূল সুপ্রিমোর ছবি দেওয়া টি শার্ট বিকোলো শিলিগুড়ি শহরে। একইসঙ্গে খেলা হবে লেখা টি শার্টের চাহিদাও তুঙ্গে। ভোটের আমেজ সরগরম হতেই লাখে লাখে রাজনৈতিক দলের টি শার্ট, ব্যাচ, টুপি থেকে চাবির রিং চশমা মজুদ করেছেন শিলিগুড়ি মহাবীর স্থানের ব্যবসায়ীরা। এক্কেবারে উৎসবের আমেজের মতই সেই নিত্যনতুন টি শার্ট চশমা কিনতে হিড়িক পড়ে যাচ্ছে ক্রেতাদের।
তবে অন্যান্য রাজনৈতিক দলকে ছাপিয়ে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিওয়ালা টি শার্ট। মহাবীর স্থানের ব্যবসায়ি নালিম কুমার অগরওয়াল জানান ইতিমধ্যেই ১.৫ থেকে ২লাখ দিদির ছবিওয়ালা টি শার্ট বিক্রি হয়ে গিয়েছে। যে টিশার্ট কিনছে সে জোড়াফুলের ব্যাচ, টুপি সব মিলিয়ে সম্পূর্ণ সাজ কিনছেন। দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া টি শার্ট খুঁজছেন দোকানে আসা ক্রেতারা। কয়েক লক্ষ টি শার্ট আনা হলেও তা প্রায় শেষের দিকে। আগাম বায়না করে গিয়েছেন অনেকে।
তাই আরোও কয়েক লক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের টি শার্ট তৈরি করে আনার কথা হয়ে গিয়েছে। দোকানের কর্মী অমিত বানসাল বলেন এই সময় উৎসবের চেয়েও ক্রেতাদের চাহিদা তুঙ্গে। ৭ই মার্চ মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের আসার কথা রয়েছে তার আগে দিদির ছবি দাওয়া টি শার্ট হাতে চাইছেন ক্রেতারা। অন্যদিকে শিলিগুড়ির খোলা বাজারে ধুমিয়ে বিক্রি চলছে খেলা হবে লেখা টি শার্ট।
তরুণদের মধ্যে ব্যাপক চাহিদা রয়েছে এই টি শার্টের বলে জানান হকার্স কর্নারের ব্যাবসায়ি নীলু সাহা। তিনি জানান অন্য রাজনৈতিক দলের টি শার্ট ও আমরা তুলেছি তবে ক্রেতাদের চাইদার ঝড় বইছে ঘাস ফুল শিবিরের দিকেই। ক্রেতারা এসে তৃণমূলের টি শার্ট, ব্যাচ চাইছে। তাই আমরাও দিদি-র ছবি দেওয়া টি শার্ট ও টুপি বেশি করে তুলে মজুদ রাখছি দোকানে।

Post a Comment